হোম অন্যান্যসারাদেশ মিথ্যা অভিযোগের প্রতিবাদে পিরোজপুরে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

পিরোজপুর অফিস :

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নং মালিখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বাবলুর বিরুদ্ধে মিথ্যা দুর্নীতি-অনিয়মের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

বুধবার (৬ এপ্রিল) নাজিরপুর আওয়ামীলীগ অফিসের সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা মে গিয়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পরে নাজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বাবলু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বাবলু বলেন, আমার ইউনিয়ন পরিষদের কতিপয় ইউপি সদস্যরা আমার বিরুদ্ধে মিথ্যা,ভিত্তিহীন, এবং অবাস্তব অভিযোগ এনে মানহানীকর অবস্থা সৃষ্টি করে অপ-প্রচার চালাচ্ছে। বিগত ইউপি নির্বাচনে পরাজিত কিছু বিদ্রোহী লোকজন জড়িত থেকে এ সব কর্মকান্ড করছে।

তিনি বলেন,তারা আমার ভাবমূর্তী বিনষ্টে একটি প্রেস রিলিজ তৈরী করে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা প্রকাশের জন্য অপতৎপরতা চালাচ্ছে। এসময় তিনি আরো বলেন আমার কোন স্বাক্ষাৎকার না নিয়ে একটি মহল তারা ইউনিয়ন পরিষদের ১১ জন মেম্বারের স্বাক্ষরিত দরখাস্ত আনায়নের কথা বললেও ওই দরখাস্তে সংরক্ষিত মহিলা সদস্য সামসুন্নাহার (৭,৮,৯) ও শোভা রানী মন্ডল (৪,৫,৬) সহ ২ নং ওয়ার্ড সদস্য নাজমুল হাওলাদার , ৭ নং ওয়ার্ড সদস্য নাছিম ও ৯ নং ওয়ার্ড সদস্য কদম আলীর স্বাক্ষর জাল করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম দারিয়া, মালিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার হালদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপাস সমদ্দার, ইউনিয়ন আওয়ামীলগ যুগ্ম সাধারণ সম্পাদক কেশবলাল বিশ্বাস, সহ ইউনিয়নের সর্বস্থরের জনগণ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন