হোম অন্যান্যসারাদেশ মালয়েশিয়া  বিদেশি কর্মীদের জন্য বাধ্যতা মূলক করোনা টেষ্ট   দুই ফেব্রুয়ারি শুরু।
মালয়েশিয়া থেকে বাপ্পা দাস :
মালয়েশিয়া ২য় ধাপে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে মুভমেন্ট কন্টোল অব অর্ডার জারি করেন, মালয়েশিয়ার সরকার ১৩ জানুয়ারী থেকে শুরু হওয়া মুভমেন্ট কন্টোল অব  অডারের আজ ১৮ তম দিন।
মুভমেন্ট কন্টোল অডারের ভিতরে করোনা রোগী সনাক্ত দিনে দিনে বেড়ে চলেছে। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী বিদেশি কর্মীদের করোনা টেষ্ট অনিবার্য করা হয় । এর ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ২ ফেব্রুয়ারী থেকে বিদেশি কর্মীদের করোনা টেষ্ট কার্যক্রম টি আরো কঠোর ভাবে দ্রুত কার্যকর  করা হবে বলে জানান, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।
আজ স্থানীয় সময় দুপুর ২টায় সাংবাদিকদের এ সব তথ্য জানান তিনি। তিনি আরো বলেন, এই বিষয় টি দ্রুত  কার্যকর করার জন্য সরকার একটি প্যাকেজ ঘোষণা করেছে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া মালিকদের জন্য।
মন্ত্রী  বলেন, টেষ্টের ফলাফল দ্রুত পাওয়ার জন্য বিদেশি কর্মীদের জন্য অ্যান্টিজেন র‌্যাপিড টেষ্ট অনুমোদন দিয়েছে।
এ ছাড়াও তিনিব জানান যে এই কর্মসূচিতে চারটি উচ্চ-ঝুঁকিপূর্ণ রাজ্য এবং দুটি ফেডারেল টেরিটরিগুলিতে ৮,০০,০০০ বিদেশী কর্মরত কর্মীদের জন্য  জোর দেওয়া হবে।
রাজ্যগুলি হ’ল সেলেঙ্গর, নেগ্রি সেম্বিলান, পেনাং, সাবাহ এবং ফেডারেল টেরিটরিজস কুয়ালালামপুর এবং লাবুয়া।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন