কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী কলারোয়ার এক যুবক কর্মরত অবস্থায় মৃত্যুবরণ (ইন্না..রাজেউন) করেছেনে। মরহুম নজরুল ইসলাম (৪৮) উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের লাঙ্গলঝাড়া গ্রামের মৃত জহির সরদারের ছোট ছেলে।
পারিবরিক সূত্রে জানা যায়, নজরুল ইমলাম দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। রবিবার(৩ অক্টোবর) দুপুরে কর্মরত অবস্থায় তিনি স্ট্রোক জনিত কারনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আরও জানা যায়, নজরুলের মৃতদেহ সরকারিভাবে দেশে ফিরিয়ে এনে নিজ বাড়িতে যাতে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করতে পারে সেজন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
