হোম অন্যান্যসারাদেশ মানুষের দূর্ভোগ লাঘব করার প্রত্যয়ে কলারোয়ায় রেড ক্রিসেন্ট সদস্যদের মাসিক সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় রেড ক্রিসেন্ট দলের এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় পাবলিক ইনস্টিটিউট পাঠাগারে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা রেড ক্রিসেন্ট দলের দলনেতা মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের যুব প্রধান ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের উপ যুবপ্রধান -১ মনোয়ার হোসেন আকিব, উপ- যুবপ্রধান-২ আসিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দলের সদস্যবৃন্দ।

সব শেষে, উপজেলা রেড ক্রিসেন্ট দলের কার্যক্রমকে আরো গতিশীল করতে জেলা ইউনিটের পক্ষ থেকে এপ্রোন, ফাস্ট এইড ব্যাগ ও ফাস্ট এইড কিট প্রদান করা হয়েছে বলে জানা যায়। সভায়, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী সদস্য ও কর্মীরা মানবিক আন্দোলনে মানুষের জীবন এবং স্বাস্থ্য রক্ষা, সব শ্রেনী-পেশার মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা, এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার দুঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন