হোম অন্যান্যসারাদেশ মাদক সহ আওয়ামীলীগ নেতা আটকের পর স্ব-পদে  বহল নেতা কর্মীদের চরম ক্ষোভ

মাদক সহ আওয়ামীলীগ নেতা আটকের পর স্ব-পদে  বহল নেতা কর্মীদের চরম ক্ষোভ

কর্তৃক Editor
০ মন্তব্য 187 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ 

সম্প্রতি মাদক সহ আটকের পর কুমিরা  ওয়ার্ড আওয়ামলীগের সাধারন সম্পাদক হাসানুর রহমান দল কোন পদক্ষেপ না নেওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে দলীয় নেতা কর্মীদের মধ্যে। নাম প্রকাশে অনুনিচ্ছুক একাধিক দলীয় নেতা কর্মীরা জানান, গত ২৬(নভেম্বর) কুমিরা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক  হাসানুর রহমান  সাতক্ষীরা সদর থানায় ৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক হয়। পরদিন  মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাকে জেল হাজতে পাঠায়। সাতক্ষীরা সদর থানায় মামলা নং-৬৪ তারিখ (২৬-১১-২০২০)।  বিষয়টি নিয়ে স্থানীয়   একাধিক  পত্রপত্রিকায় সেটা প্রকাশিত হলেও দল কোন কার্যকারী পদক্ষেপ না নেওয়ায় রীতিমত সমালোচনার ঝড় তোলে ।  জননেত্রী শেখ হাসিনা  মাদক  ও দূর্নীতির বিরুদ্ধে জিরো টরারেস্ন নীতি ঘোষনা করলেও হাসানুর দলীয় পরিচয় ব্যাবহার করেও দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা সহ নানা অপকর্ম করে বেড়াত।  তারা আরও জানান,  আমরা বিষয়টি উপজেলার আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদকে জানালেও তারা কোন কার্যকারী পদক্ষেপ নেয়নি। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
বিষয়টি নিয়ে তালা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদকের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা ব্যাবহারিত মুটোফোনটি রিসিভ করেন নি।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন