হোম অন্যান্যসারাদেশ মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মাগুরা অফিস :

মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে ৩৩০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্তরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবেউপস্থিত থেকে, এসব কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসনে মুক্তা প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল জানান, জেলার প্রত্যন্ত এলাকা থেকে ৩৩০ জন শীতার্ত মানুষের তালিকা তৈরী করে তাদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন