হোম অন্যান্যসারাদেশ মাগুরায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের হোতা গ্রেপ্তার

মাগুরা অফিস :

মাগুরায় চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের হোতা মাহিন শেখ ওরফে দিরাজকে (৩১), গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহিন শহরের দোয়ারপাড় এলাকা মৃত মান্নান শেখের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, রবিবার সন্ধ্যায় সদরের ইছাখাদা এলাকার সুমন হোসেন শহরের বেবিপ্লাজা মার্কেটের সামনে তার ১৫০ সিসির পালসার মোটরসাইকেল রেখে কেনা কাটার জন্য পদাকানে যান। এ সময় অজ্ঞাতনামা চোর চক্র কৌশলে তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে সুমন হোসেন থানায় মামলা করেন। মামলা তদন্তে গিয়ে ওই রাতেই শহরের দোয়ারপাড় এলাকা থেকে চোর চক্রের হোতা মাহিন শেখ ওরফে দিরাজকে (৩১), গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাহিনের স্বীকারোক্তি অনুযায়ী ঝিনাইদহ জেলার পবাহাটি কলার হাট এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। চোর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন