হোম অন্যান্যসারাদেশ মাগুরায় আরকে ডোর কারখানায় হামলা, ভাংচুর ও লুটপাট

মাগুরায় আরকে ডোর কারখানায় হামলা, ভাংচুর ও লুটপাট

কর্তৃক Editor
০ মন্তব্য 159 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরা শালিখা উপজেলায় আড়ুয়াকান্দি এলাকায়  বৃহস্পতিবার সকালে আরকে ডোর কারখানায় হামলা চালিয়েছে সংঘবদ্ধ গ্রামবাসী। এ সময় কারখানার অফিস কক্ষ ভাংচুর, ল্যাবটবসহ অফিসে থাকা নগদ অর্থ লুট হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় পুলিশ উপজেলার হরিশপুর গ্রামের ৯ জনকে আটক করেছে।

আরকে ডোর কারখানায় সত্তাধিকারী জুয়েল হোসেন অভিযোগ করেন, বুধবার বিকালে তার কারখানা থেকে একটি মাল বোঝাই ট্রাক সীমাখালী বাজার দিয়ে যাওয়ার সময় পথিমধ্যে হরিশপুর গ্রামের রেজাউলের সাথে ট্রাকের ড্রাইভারের কথা কাটাকাটি হয়। এ সময় রেজাউল ট্রাক ড্রাইভারের উপর হামলা চালিয়ে আহত করে। এরই ঘটনার সূত্র ধরে হরিশপুর গ্রামের জসিম মেম্বার, আব্দুল আজিজ, তরিকুল, হুমায়ন, কবির ও আলমগীরের নেতৃত্বে প্রায় ২ শতাধিক লোক গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার কারখানায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা কারখানা ও অফিসে কক্ষের জানালা, দরজা চেয়ার, টেবিল ভাংচুর করে। তারা অফিসের কাজে ব্যবহৃত একটি ল্যাবটপ ও নগদ ৮ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় বলে জুয়েল অভিযোগ করেন।

তিনি আরো জানান, হামলাকারীদের মুল উদ্দেশ্য ছিল কারখানাটি হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা। হামলার পরপরই আমি পুলিশকে অবগত করি। কারখানায় বর্তমানে এলাকার প্রায় ২ শত দরিদ্র নারী-পুরুষ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। হামলার পর কারখানা আংশিক চালু রয়েছে। শ্রমিকদের নিরাপত্তাহীনতায় ভুগছে।
জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলায় অংশ নেয়ার অভিযোগে ইতিমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের জোর চেষ্টা চলছে। কারখানার নিরাপত্তায় পুলিশ পাহারা বসানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন