হোম অন্যান্যসারাদেশ মাগুরার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মাগুরা অফিস :

মাগুরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ইব্রাহীম, সহকারি পুলিশ সুপার আবির শুভ্র, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন।

নবাগত পুলিশ সুপার জানান, মাদক, জঙ্গী তৎপরতা রোধের পাশাপাশি জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় কাজ করবে। মাগুরার মানুষের নিরাপত্তা ও কল্যাণে সরকার তাকে নিয়োগ করেছেন।

তিনি পুলিশের কাজের গঠনমূলক সমালোচনা এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহবান জানান। মাগুরা প্র্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সাংবাদিকদের পক্ষ থেকে সহযোগিতার কথা জানান।

S

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন