দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি:
ঢাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় কলারোয়ার সন্তান রুস্তম হুসাইনের মৃত্য হয়েছে । রুস্তম হুসাইন সাগর কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের আবুল ঢালির পুত্র। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হামদর্দ কোম্পানির ঢাকার হেড অফিসে কর্মরত ছিলেন। জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ বাবু জানান, রুস্তম ঢালী শনিবার (১৩জুন) দুপুরে ঢাকার কাঁচপুর হাইওয়ে এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যবরণ করেন। রুস্তমের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
