হোম অন্যান্য এবার মব নিয়ন্ত্রণ করা হবে: মির্জা ফখরুল

এবার মব নিয়ন্ত্রণ করা হবে: মির্জা ফখরুল

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

নিউজ ডেস্ক:
মব নিয়ন্ত্রণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে ইম্প্রুভ করার চেষ্টা করতেই হবে। একটা বড় ঝড় গেছে আমাদের। একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এসব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই। তবে মব নিয়ন্ত্রণ করা হবে।”

এর আগে গতকাল মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। আর বিকালে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন