হোম অন্যান্যসারাদেশ মনোহরপুর কল‍্যাণ ট্রাস্টের সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরের মনোহরপুরে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সম্পূর্ণ অরাজনৈতিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান মনোহরপুর কল্যান ট্রাষ্ট এর স্বাবলম্বী প্রকল্পের আওতায় শুক্রবার (১ জুলাই ) সকালে মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মু. মুরতজা আলী টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অব.) প্রণব কুমার সরকার, সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা, মনোহরপুর কল‍্যাণ ট্রাস্টের সদস্য আ: রহিম সরদার, আব্দুস সাত্তার সরদার, মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের প্রভাষক সন্তোষ কুমার বিশ্বাস, ডা. মোশাররফ হোসেন, জি এম শহীদুজ্জামান, আবু সাঈদ শাহিন, বিজন কুমার বিশ্বাস, দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জি এম ফিরোজ উদ্দিন প্রমূখ।

আলোচকবৃন্দ বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক মানবসেবামূলক সংগঠন মনোহরপুর কল্যান ট্রাষ্ট সাধারণ মানুষকে সেবা দানের ব্রত নিয়ে যাত্রা শুরু করে। সেই থেকে হাটি হাটি পা পা করে দীর্ঘ হচ্ছে জনসেবার লাইন। সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ জোবেদ আলীর স্বপ্ন ছিলো কল্যান ট্রাষ্টকে একটি দাতব্য প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানোর। তারই স্বপ্নটি পৃরণ করে চলেছে তার ছোট পুত্র মু, মুরতজা আলী টুটুল। তিনি সংগঠটির বর্তমান সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করছেন। তাদের সেবা সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, স্বাস্হ্য ও শিক্ষা সুনিশ্চিত করনের পর মনোহরপুর কল্যান ট্রাষ্ট এবার ইউনিয়নব্যাপী সেবা দেয়ার স্বপ্ন পৃরণ করবে। তারই ধারাবাহিকতায় শুক্রবার ১০টি সেলাই মেশিন, ১টি বাইসাইকেল ও দুই জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

প্রসঙ্গত, উপজেলার মনোহরপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত মানবসেবামুলক প্রতিষ্ঠান মনোহরপুর কল্যান ট্রাষ্ট র্দীঘদিন যাবৎ মনোহরপুর ইউনিয়নের অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সময় বিনামুল্যে বিভিন্ন উপকরণ প্রদান করে আসছে। অসহায় দরিদ্র, বিধবা নারীদের কর্মসংস্থান এর ব্যবস্থা করা। প্রতিবন্দীদের জন্য খাদ্য, বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া এই প্রতিষ্ঠানের অন‍্যতম লক্ষ্য। বিকেলে সংগঠনের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা সয়হায়তা প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন