নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি কে ১ লক্ষ টাকা না দেওয়ায় মনোনয়ন না দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ফেসবুকে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সজল মুখার্জীর সাথে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক’র নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার নামে ১ লক্ষ চাওয়ার একটি মোবাইলে কথোপকথনের একটি ১মিনিট ৩৮ সেকেন্ড’র একটও কল রেকর্ড টাকা একটি ভাইরাল হয়েছে।
কল রেকর্ডের কথাগুলো তুলে ধরা হলো
ফজলুর হক: হ্যালো
সজল মুখার্জি : চাচা কেমন আছেন?
ফজলুল হক : এই আল্লাহ রেখেছে
সজল মুখার্জি : সজল মুখার্জি বলছিলাম
ফজলুল হক : সজল কি বলো? কি করতেছো কি?
সজল মুখার্জি : এইতো আছি, আপনি বেরবেন কটায়?
ফজলুল হক : আমিতো বেরবো ১ টায়
সজল মুখার্জি : বেলা একটায়?
ফজলুল হক : হু
সজল মুখার্জি : আচ্ছা, আচ্ছা, শরীল টরিল ভালো আছে তো?
ফজলুর হক : হা যাচ্ছে, তুমি কি কোন ব্যবস্থা করতে পেরিছ নাই?
সজল মুখার্জি: চাচা কত দিতে হবে চাচা
ফজলুর হক :আমিতো একের কথা বলছিলাম তা দেখো
সজল মুখার্জি : এক লাখ
ফজলুর হক : হ্যা
সজল মুখার্জি : আমার সব রেডি করে দিতে পারবেন তো চাচা?
ফজলুর হক : ইনশাল্লাহ যদি উপর আল্লাহ সহায় থাকে তাহলে হবে।
সজল মুখার্জি: আচ্ছা আচ্ছা, আমি ঢাকায় আছি আপনি আসেন।
ফজলুর হক: উপর আল্লাহর উপরে ভরসা করো
সজল মুখার্জি : হ্যাঁ হ্যাঁ
ফজলুর হক : তুমি এখন ঢাকায় নাকি?
সজল মুখার্জি :হ্যাঁ, আপনি ঢাকায় আসেন আমি দেখা করবান
ফজলুর হক: তুমি আমার নাম্বারে যোগাযোগ রেখো কনে, আমি রাত্রি সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবান ইনশাল্লাহ।
সজল মুখার্জি: আচ্ছা আচ্ছা চাচা ঠিক আছে।
ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সজল মুখার্জী বলেন, আমি দলের একজন ত্যাগী কর্মী, আমি নিজের বাড়ি না করে, দলীয় অফিস নির্মাণ করেছি। আমি মনে করি আমি নৌকা প্রতীক পাওয়ার যোগ্য। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি কে এক লক্ষ টাকা না দেওয়ায় আমি নৌকার মনোনয়ন পায়নি।
এ ব্যাপারে জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক বলেন, চাইছি তা কি হয়েছে। সে টাকা দিয়েছে কিনা সেটা শোনেন। তবে মুঠোফোনে এসব বলে তাৎক্ষণিক টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন আওয়ামী লীগের এই নেতা।
