মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোর-৫, মনিরামপুর আসনে প্রতিদ্বন্দ্বী দলের কতিপয় উচ্ছৃঙ্খল বিপদগামী ও পথভ্রষ্ট ব্যক্তির নেতৃত্বে ঠুনকো অজুহাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। তারপরও বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কারো উস্কানিতে পা দিচ্ছে না দলীয় নেতা-কর্মীরা।
রবিবার বিকাল মনিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এ দাবি করেন। তিনি আরও বলেন নতুন বাংলাদেশ গড়তে কোন দল বা ব্যক্তির উস্কানিতে পা দিয়ে সংঘাতে না জড়িয়ে ধৈর্য্যধারণ করতে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এ উপজেলায় বিএনপির কোন নেতা-কর্মী পাল্টা সংঘাতে জড়াচ্ছে না। এসময় তিনি বলেন, তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ এবং বিএনপির হাতে মনিরামপুরবাসী নিরাপদ। একটি সুন্দর, আধুনিক ও গণতান্ত্রিক উপজেলা গড়তে রাজনৈতিক, সামাজিক পর্যায়ে নেতৃত্বাধীন ব্যক্তিদের দায়িত্বশীল আচরণের আহবান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক।
