হোম আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে অবস্থিত সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ইরান আল-উদেইদ ঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এগুলোর একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার। সূত্র: বিবিসি

সম্পর্কিত পোস্ট

মতামত দিন