হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে ২টি চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে গভীর রাতে রাইস মিল থেকে চুরি হওয়া ২টি মোটরসাইকেলসহ ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মিল মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মণিরামপুর থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মধুপুর এলাকার গোলাম মোস্তফার রাইস মিল থেকে দুটি ৩০ হর্স পাওয়ার মোটরসাইকেল চুরি হয়। বিষয়টি থানা পুলিশ জানার পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর এলাকায় অভিযান চালায়। এ সময় খানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মৃত. করিম বিশ্বাসের পুত্র আবুল হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া ওই মোটরসাইকেলসহ পুলিশ তাকে আটক করে।

এরপর ওই মোটর চুরির সাথে জড়িত উপজেলার হোগলাডাঙ্গা এলাকার মৃত. আব্দুল মজিদের পুত্র ইজিবাইক চালক রায়হান হোসেনকে আটক করা হয়। পুলিশ আরও জানায়, মোটর চুরির সাথে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন