হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে সড়ক প্রশস্তকরণ, পানি নিষ্কাশন ও ড্রেন নির্মাণের দাবিতে অবস্থান ধর্মঘট

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুর পৌর শহর-বাজারের মেইন সড়ক প্রশস্তকরণ, পানি নিষ্কাশন ও পরিকল্পিত ক্রস ড্রেন নির্মাণের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টার দিকে পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট কর্মসূচীতে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আসিফ রাজার পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, শ্রীবাস কুন্ডু, মাছ বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আজিম হোসেন, আসমাতুন্নাহার, মোস্তাফিজুর রহমান, দিলীপ দাস, রফিকুল ইসলাম, ব্যবসায়ী রবিউল ইসলাম, দাঊদ ইব্রাহিম, আবু হুরাইরা প্রমুখ। অবস্থান ধর্মঘট শেষে বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন