হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে ব্যাংক কর্মকর্তার ইন্তেকাল

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে অবসরপ্রাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল (৬০) হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ৯টায় মণিরামপুর পৌরসভার ফাজিল মাদ্রাসা মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে প্রথম এবং উপজলার সমসকাঠি নিজ গ্রামে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন হয়।

পরিবারসূত্র জানাযায়, সমসকাঠি গ্রামের মৃতঃ মোতালেব বিশ্বাসের পুত্র দুই মাস আগে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল পরিবার—পরিজন নিয়ে দীর্ঘদিন পৌর শহরের দূর্গাপুর গ্রামে বসবাস করে আসছিলেন। হঠাৎ তিনি ব্রেরষ্ট্রোকে আক্রান্ত হলে খুলনা গাজী মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৭টা ২৫ মিনিটের দিকে তিনি শেষে নিশ্বাস ত্যাগ করেন। আব্দুল জলিল বিশ্বাস তার চাকুরী জীবনে মণিরামপুর সহ অন্যান্য কর্মস্থলে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, ব্যাংক কর্মকর্তা মৃত্যুর সংবাদ শুনে রাতেই তার বাড়িতে ছুটে যান মণিরামপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, নবগঠিত যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলামসহ অনেকে। তারা শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন