মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
আগস্ট মাস আসলেই ৭১’র ও ৭৫’র পরাজিত শত্রুরা মাথা চাড়া দিয়ে ওঠে। যারা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই ২১ আগস্টের গ্রেনেড হামলা চালিয়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। দেশ বিরোধী ও উন্নয়নের বাধাগ্রস্থকারি পরাজিত শক্তিকে প্রতিহত করতে ছাত্রলীগের প্রতিটি কর্মীকে সজাগ হতে হবে।
শনিবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীর শোক সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা পরিষদের শহীদ মশিয়ূর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, সন্দীপ ঘোষ, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবীর পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।
