মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে ২৫শে মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে এক স্মৃতিারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এ স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
সার্বিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, অধ্যাপক আব্বাস উদ্দীন, অধ্যাপক মঞ্জু বিশ্বাস প্রমুখ।
