হোম অন্যান্যসারাদেশ ভৈরবে মেয়েকে দেখতে গিয়ে লাশ হলেন বাবা
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে মেয়েকে দেখতে গিয়ে লাশ হলেন বাবা।  শুক্রবার রাতে ষ্টেডিয়ামের সামনে ভৈরব-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অটোরিক্সার নিচে চাপা পড়ে আব্দুর রাজ্জাক (৬৫), নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জ জেলার বিষম্ভপুর থানার বাগগাঁও গ্রামের বাসিন্দা।
জানা যায়, ভৈরব পৌর এলাকার চন্ডিবের গ্রামে সুনামগঞ্জ থেকে মেয়েকে দেখতে আসে আব্দুর রাজ্জাক। দূর্জয় মোড় থেকে ষ্টেডিয়ামের নিকট গিয়ে সড়ক পারাপারের সময় একটি অটোরিক্সার ধাক্কায় আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার বিষয়ে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন