কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ছে ছিনতাইয়ের প্রবণতা। ভৈরবে ছিনতাই কারীদের বিরুদ্ধে পুলিশের নজরদারী বৃদ্ধি পাওয়ায় এখন ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে কুলিয়ারচরে। সোমবার রাতে সিএনজিতে যাত্রী বেশে এস.কে.এফ ওষুধ কোম্পানির এক এস.আর এর হাতের আঙুল কেটে ৫ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী।
আল আমিন (২২), নামের ওই এস.আর ক্রেডিট বিল সহ ওষুধ বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে সিএনজি যোগে বাজরা বাসস্ট্যান্ড থেকে দ্বাড়িয়াকান্দি যাওয়া পথে সিএনজিতে থাকা যাত্রী বেশে ছিনতাইকারী তার দুই হাতের আঙ্গুল কেটে টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পরে আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নয়ন চিকিৎসার জন্য ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল প্রেরণ করেন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ও.সি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
s
