হোম অন্যান্যসারাদেশ ভারত থেকে ফেরার সময় করোনা সনদ না আনায় বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছে পাসপোর্ট যাত্রীরা ।

ভারত থেকে ফেরার সময় করোনা সনদ না আনায় বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছে পাসপোর্ট যাত্রীরা ।

কর্তৃক Editor
০ মন্তব্য 137 ভিউজ

বেনাপোল(যশোর)প্রতিনিধি :

নতুন নির্দেশনা জারির পর ভারত থেকে ফেরত আসা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা করোনা সনদ না আনায় বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছে শত শত যাত্রী ।শুক্রবার সকাল থেকে তারা বাংলাদেশে আসার পর বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েন।

ইমিগ্রেশনের কর্মরত ডাক্তার বিচিত্র মল্লিক বলেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ থেকে যে সমস্ত পাসপোর্ট যাত্রী বাংলাদেশে প্রবেশ করবে।তাদের করোনা সনদ লাগবে এ রকম একটি চিঠি বৃহস্পতিবার রাতে হাতে পেয়েছি।সেটা আজ থেকে চালু হয়েছে। যারা সনদ না নিয়ে প্রবেশ করেছেন তাদের ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান,সকাল থেকে অনেক যাত্রী এসে অপেক্ষা করছে।ঢাকায় জানানো হয়েছে তারা সিদ্ধান্ত দেবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন