মিলন হোসেন বেনাপোল :
ভারতে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেদেশে সরকারী ছুটি থাকার কারনে বেনাপোল বন্দর ও পেট্টাপোল বন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে।
দিনটি উপলক্ষে নৌম্যানসল্যানডে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ করেছেন নানান কর্মসুচী অনুষ্টান। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রেভিনিউ অফিসার শহিদুল ইসলাম জানান, ভারতের প্রজাতন্ত্র দিবসের কারণে সেদেশে সরকারী ছুটি এ কারণে বেনাপোল পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে।
বুধবার সকালে থেকে পুনরায় চালু হবে। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান আমদানি রফতানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত রয়েছেন।
s
