হোম অন্যান্যসারাদেশ বেনাপোল পোর্ট পুলিশের অভিযান ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

বেনাপোল পোর্ট পুলিশের অভিযান ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

কর্তৃক
০ মন্তব্য 287 ভিউজ

মিলন হোসেন বেনাপোল :

বেনাপোল পোর্ট থানা পুলিশের এক অভিযানে ২০০বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।এ সময় কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)দুপুর ১২ টার সময় বড়আঁচড়া গ্রামে বাগে এ জান্নাত মাদ্রাসার পাশে শাহাজানের বাড়ির পিচনে অভিযান চালিয়ে বস্তা বোঝাই ফেন্সিডিলের চালানটি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে এস আই জাকির ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য চালান টি উদ্ধার করেন ।পুলিশের উপস্থিত টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।এ ব্যাপারে থানায় একটি মামলা হবে । বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপস নেই।মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক তাদেরকে আটক করে আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন