হোম বাংলাদেশ বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান চাকু সহ যুবক আটক।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান চাকু সহ যুবক আটক।

কর্তৃক Editor
০ মন্তব্য 288 ভিউজ

 

মিলন হোসেন বেনাপোল:

বেনাপোল পোর্ট থানা পুলিশ এক অভিযান চালিয়ে একটি চাকুসহ মোঃ ডালিম(৩৫)নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে।আটক ডালিম শার্শা নাভারণ রেল স্টেশন এলাকায় মৃত জামাল হোসেনের ছেলে।সোমবার দুপুরে বেনাপোল পৌর গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন,গোপনে খবর পাওয়া যায় এক যুবক মাঝাই চাকু নিয়ে পৌর এলাকায় ঘুরাঘুরি করছে।এমন সংবাদে তার নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালিয়ে একটি চাকু সহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে ।
তার বিরুদ্ধে বেনাপোল থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৩/৪৪৩ তাং ২/১১/২০২০ইং।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন