হোম অন্যান্যসারাদেশ বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশের সুস্থতা কামনা আনোয়ার হোসেন এর

তাজমুল, ঝিকরগাছা :

যশোর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশের দ্রুত সুস্থতা কামনা করেছেন ঝিকরগাছার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন।

ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এসময় ঢাকা থেকে মোবাইল ফোনে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে সভা চলাকালে মেয়র সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তার সুগার লেভেল জিরোতে নেমে আসে। এ কারণে তিনি মাথা ঘুরে পড়ে যান। আগে থেকেই তার ডায়াবেটিস ও হার্টের সমস্যা ছিলো। হাসপাতালে এনে তাকে চিকিৎসা দেয়া হয়েছে। এখন তার অবস্থা অনেকটা ভালো। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ডা. তৌহিদুল ইসলামের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন