স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
শুক্রবার বিকেলে বিপ্রতীপ পাঁজিয়ার আয়োজনে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় আমাদের করণীয় শীষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবতী,আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খান,সাবেক চেয়ারম্যান ইয়ার মাহম্মুদ, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী, প্রধান শিক্ষক তাপস দে,প্রভাত কুন্ডু, আব্দুল লতিফ, শ্রমিক নেতা আশুতোষ বিশ্বাস, সমীরদাস, ইউপি মেম্বার সিরাজুল ইসলাম, তাপস বিশ্বাস, মকবুল মাহফুজ,রিয়াজ লিটন,মাহাবুর রহমান, জাকির হোসেন লাল্টু,কবি হাদীউজ্জামান জয়। বিপ্রতীপ সাধারণ সম্পাদক নয়ন বিশ্বাস মতবিনিময় সভা সঞ্চালন করেন।
