হোম জাতীয় বিদ্যুৎ বিচ্ছিন্ন গাইবান্ধা

জাতীয় ডেস্ক :

গাইবান্ধার পলাশবাড়ীর বিদ্যুৎ কেন্দ্রে ৩ হাজার ৩০০ কেবির সার্কিট ব্রেকার ব্লাস্ট হওয়ায় জেলা সদরসহ পার্শ্ববর্তী বেশকিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (৫ জুলাই) যান্ত্রিক ত্রুটির কারণে বিকেলে এ ঘটনা ঘটে।

পলাশবাড়ীর বিদ্যুৎকেন্দ্র ৩ হাজার ৩০০ কেবির সার্কিট ব্রেকারে আগুন লাগায় গাইবান্ধা সদর উপজেলাসহ বেশকিছু এলাকায় বিকেল ৫টা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের নেসকো-২ নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে পলাশবাড়ী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ৩ হাজার ৩০০ কেবির সার্কিট ব্রেকারে আগুন লাগে। এ জন্য গাইবান্ধা সদরসহ বেশকিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ দ্রুত সমাধানের জন্য কাজ করছে। তবে মেরামতে আরও সময় লাগতে পারে। কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন