হোম খুলনাবাগেরহাট বিজয় দিবস উপলক্ষে মোংলায় উন্মুক্ত রাখা হয়েছে নৌ বাহিনী ও কোস্টগার্ডের তিনটি যুদ্ধ জাহাজ

বিজয় দিবস উপলক্ষে মোংলায় উন্মুক্ত রাখা হয়েছে নৌ বাহিনী ও কোস্টগার্ডের তিনটি যুদ্ধ জাহাজ

কর্তৃক Editor
০ মন্তব্য 174 ভিউজ

জসিম উদ্দিন:
বিজয় দিবস উপলক্ষে মোংলা বন্দরে জনসাধারনের জন্য উন্মক্ত রাখা হয় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের তিনটি যুদ্ধ জাহাজ। কোস্টগার্ড পশ্চিজোনের সদর দপ্তর (মোংলায়) সংলগ্ন জেটিতে উন্মক্ত রাখা হয়েছে বিসিজিএস কামরুজ্জামান ও বিসিজিএস তৌহিদ। একই সময় নৌবাহিনীর দ্বীগরাজ ঘাটিতে উন্মক্ত রাখা হয়েছে বানৌজা আবু বক্কর।

মঙ্গলবার(১৬ ডিসেম্বার) সন্ধ্যা পর্যন্ত জাহাজ তিনটি জন সাধারনের জন্য উন্মক্ত থাকবে। জাহাজ গুলো দেখতে দুপুরে বিভিন্ন শ্রেনী পেশার নানা বয়সের হাজার হাজার মানুষের ভিড় লক্ষ করা যায়। এসময় বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড এর কর্মকর্তারা উপস্থিত দর্শনার্থীদের কে তাদের কর্মকান্ড ও জাহাজের বিভিন্ন যন্ত্রাংশের ব্যবহার সম্পর্কে অবহিত করেন।

এছাড়া বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড এর সকল জাহাজ গুলোকে সাজানো হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন