হোম খুলনাবাগেরহাট বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী জনসভা

বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী জনসভা

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানেরে শীষ) প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ফকিরহাট কাজী আজহার আলী কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানেরে শীষ)। এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম। এসময় সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত আলী ও নোমান আল মেহেদী, বিএনপি নেতা ফকির শহিদুল ইসলামসহ বিএনপির নেতাকর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন।

সংসদস্য সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে যা কিছু করার দরকার তাই করা হবে। অত্র অঞ্চলের জলবদ্ধতা নিরসন করা হবে। অত্র উপজেলা কৃষি ও মৎস্য অধ্যাসিত এলাকা।চাষীদের সুবিধার্থে এখানে হিমাগার তৈরী করা হবে। মাদক মুক্ত সমাজ গড়বো, বেকার যুবকদের কাজ দেওয়ার পাশাপাশি ভাল উদ্যোক্তা তৈরী করা হবে। ধানের শীষে ভোট দিয়ে সকলকে দেশ ও জাতির উন্নয়নে পাশে থাকার আহবান জানান তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন