হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে দুস্থদের মাঝে জননেতা শেখ হেলাল উদ্দীন এম.পি’র শীতবস্ত্র বিতরণ।

বাগেরহাটের মোল্লাহাটে দুস্থদের মাঝে জননেতা শেখ হেলাল উদ্দীন এম.পি’র শীতবস্ত্র বিতরণ।

কর্তৃক Editor
০ মন্তব্য 150 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাট-০১ অসনের জাতীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এঁর পক্ষ থেকে শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সাত ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকদের কাছে উক্ত শীতবস্ত্র(৪ হাজার কম্বল) প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, পি আই ও মোঃ মফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউ.পি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, ইউনিয়ন আওয়ামী সভাপতি এল জাকির হোসেন, মনোরঞ্জন পাল, শহিদুল ইসলাম, আঃ মান্নান রুহল, ফকির নজরুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, আবুল বাশার মোল্লা, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, মাহাত্তাব শরীফ, মফিজুল ইসলাম, আঃ সবুর মোল্লা, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী মোহন প্রমুখ। ইউনিয়ন থেকে দুস্থদের মাঝে কম্বলগুলি বিতরণ করা হবে বলে জানা গেছে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন