হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে রবিবার(২৪ জুলাই)সকালে উপজেলা পরিষদ চত্বরে, সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে, “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য সড়ক র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।

উক্তানুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও রুবিয়া বেগম। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মনোরঞ্জন পাল, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, জেজেএস এর সমন্বয়কারী নবকুমার সাহা সহ বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্য চাষী ও মৎস্যজীবীগন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন