হোম অন্যান্যসারাদেশ বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি :

৩১শে অক্টোবর ২০২২ সোমবার সকাল ১১.০০টায় সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলীর সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রবীন রাজনীতিবিদ বাবু সুধাংশু শেখর সরকার, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জগো যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন,বাংলাদশ জাসদের তালা উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিনুর রহমান শাহিন, বাংলাদেশ জাসদ নেতা অধ্যাপক হারুন-উর রশিদ, ইসমাইল হোসেন

আশরাফ সরদার, আব্দুল্লাহ বিশ্বাস, ছাত্র নেতা ইয়াছিন আলী, ইকরামুল হাসান নয়নসহ তার কর্মী বাহিনী, নারী নেত্রী রওশন আরা সহ বিভিন্ন উপজেলা,ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, দেশের প্রচলিত আইন ব্যবস্থার আমুল সংস্কার করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রাদেশিক সরকার ব্যাবস্থা চালু করা প্রয়োজন, নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। স্থানীয় সরকার শক্তিশালী করা, প্রশাসনকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আশার জন্য প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রয়োজন। স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যাবস্থা চালু, লুটপাট দুর্নীতি দমনের জন্য দুদকে কার্যকর করার দাবী জানান নেতৃবৃন্দ। ভোটের আনুপাতিক হারে পার্লামেন্টে সংসদ সদস্য নির্ধারণ ও সরকারী কর্মকর্তাবৃন্দের সম্পদের হিসাব চালুর ন্যায়পান প্রতিষ্ঠার দাবী জানান নেতৃবৃন্দ। আনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন