হোম আন্তর্জাতিক বাংলাদেশের ওষুধ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার!

আন্তর্জাতিক ডেস্ক :

করোনার থাবায় দিশেহারা ভারতের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ। উপহার হিসেবে দিয়েছিল অতি গুরুত্বপূর্ণ ওষুধ সামগ্রী।

এবার তা নিয়েই নেতিবাচক প্রচারণা চালাচ্ছে ভারতের গণমাধ্যম। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে একটি হাসপাতাল থেকে দেওয়া হয় বাংলাদেশের বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ওষুধ। এ নিয়ে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর তথ্য।

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নতুন করে বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় বন্ধু হিসেবে ভারতও তার পরিচয় দিয়েছে। এ ছাড়াও বাংলাদেশের যেকোনো দুর্যোগে পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী ভারত।

তবে চলমান কোভিড মহামারির সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ১৩০ কোটি মানুষের দেশ ভারতের পাশে দাঁড়ায়। এ সময় দেওয়া হয় বেশ কিছু জীবন রক্ষাকারী ওষুধ, করোনা টেস্টের কিটসহ বেশ কিছু জিনিসপত্র।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরের পর কাঁথি মহকুমা হাসপাতালের আউটডোর থেকে দেওয়া হচ্ছিল বাংলাদেশের এই জনপ্রিয় অ্যান্টিবায়োটিক। সেই খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই। খবরের গভীরে না ঢুকে অনেক গণমাধ্যমই বাড়তি তথ্য দিয়ে প্রকাশ করে ডিজিটাল মাধ্যমগুলোতে। তা নিয়েই ছড়িয়ে পড়ে কৌতূহল এবং জল্পনা, যা মোটেও ভালোভাবে দেখছে না স্থানীয় মানুষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন