হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের পঞ্চম খেলা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সপ্তম গ্রাম রেক্রিয়েশন ক্লাব বনাম ভালুকা চাঁদপুর সবুজ সংঘের মধ্যকার টুর্নামেন্টের পঞ্চম খেলা অনুষ্ঠিত হয় খেলা শুরুর প্রথম থেকেই পাল্টাপাল্টি আক্রমণ দিয়ে দু’দলের মধ্যে উত্তেজনা বিরাজ করে। খেলার সাত মিনিট মাথায় ভালুকা চাঁদপুরের আক্রমণ ভাগের খেলোয়াড়রা মূহুর মুহুর করেন সপ্তগ্রাম ক্লাবের শিবিরে।

কিন্তু গোলরক্ষক নাজমুলের চোখ ধাঁধানো কিছু সেভ ভালুকা চাঁদপুরের আক্রমণ নস্যাৎ করে দেয়। পরে সপ্তগ্রাম পাল্টা আক্রমণ শুরু করে। এভাবেই আক্রমণ পাল্টা আক্রমণ দিয়ে কোন দল গোল করতে না পারায় গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ করে দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরুর পরপরই আরো আক্রমণাত্মক হয়ে ওঠে উভয় দল।

কিন্তু কোন দল মধ্যমাঠে নিয়ন্ত্রণ রাখতে না পারায় দুই প্রান্তের গোলরক্ষককে অনেক চাপের মুখে পড়তে হয়। পরে ভালুকা চাঁদপুরের 7 নং জার্সি পরিহিত খেলোয়ার জহিরুল কিছুক্ষণের জন্য মধ্যমাঠ নিয়ন্ত্রণ করেন। কিন্তু তাতেও সপ্তগ্রাম ক্লাবের রক্ষণ ভাগকে ফাঁকি দিয়ে গোল করা সম্ভব হয়নি।

খেলার 50 মিনিটে পেনাল্টি বক্সের একটু দূর থেকে জোড়ালো শট নেন সপ্তগ্রাম ক্লাবের আক্রমণভাগের খেলোয়াড় কামরুল হাসান। কিন্তু সেটিও লক্ষ্যভ্রষ্ট রূপান্তরিত হয় । এর পরেই রেফারি শেষ বাঁশি বেজে ওঠে। খেলাটি হাজারো দর্শক উপভোগ করেন।

ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর কবির, ট্রিপল খান, হাসনাত জামান। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ইকবাল হোসেন। ম্যাচটি সরাসরি অনন্ত টিভি ফেসবুকে সম্প্রচার হয়। ক্যামেরা দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন