হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালনে কলারোয়ায় প্রস্তুতি সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩ আগষ্ট) বিকাল ৫ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা আ’লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ’লীগ সহ সভাপতি শেখ জাকির হোসেন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, আ’লীগ নেতা শেখ আমজাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, মাস্টার আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মতিয়ার রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান অজিয়ার রহমান, আ’লীগ নেতা সাংবাদিক আজাদুর রহমান খাঁন পলাশ চৌধুরী পলাশ,পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, আ’লীগ নেতা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, আ’লীগ নেতা মুহিদুল ইসলাম, প্রভাষক আব্দুল মান্নান, জয়দেব শাহা, ডালিম হোসেন, এরশাদ আলী, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন, ইমাদুল হক, শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন, আওয়ামী লীগ নেতা এনায়েত খান টুনটু, বিল্লাল হোসেনসহ আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ হোসেন জনি। সভায় জাতীয় শোকদিবসে ইউনিয়ন ভিত্তিক কাঙ্গালী ভোজ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন