হোম ফিচার বক্স অফিসে বেহাল দশা ‘পৃথ্বীরাজ’-এর

বিনোদন ডেস্ক :

সাত দিনে ছবির কালেকশন মাত্র ৫৫ কোটি টাকা! ‘পৃথ্বীরাজ’-এর করুণ পরিণতি দেখে স্তম্ভিত বক্স অফিস বিশেষজ্ঞরাও। ট্রেড অ্যানালিস্টরা বলছেন, দর্শকরা এই ছবিকে ‘রিজেক্ট’ করেছে।

বলি সুপারস্টার অক্ষয় কুমার প্রতিবছরই একাধিক সিনেমা নিয়ে হাজির হন দর্শকের সামনে । এগুলোর মধ্যে প্রায় সবই ব্যবসাসফল। বক্স অফিস কাঁপাতে না পারলেও আলোচনার আসন তিনি কখনোই ছাড়েন না। বছরজুড়ে কোনো না কোনো কাজ তার আসেই। এবার ফ্লপের দরজায় দাঁড়াল অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’।

বক্স অফিসে বেহাল দশা অক্ষয় কুমারের পিরিয়ড ড্রামা ‘পৃথ্বীরাজ’-এর। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, মাত্র ২ কোটি ৮০ লাখের মতো টিকিট বিক্রি হয়েছে এ ছবির। ‘পৃথ্বীরাজ’-এর করুণ পরিণতি দেখে স্তম্ভিত বক্স অফিস বিশেষজ্ঞরাও। সাত দিনে এই ছবির কালেকশন দাঁড়িয়েছে মাত্র ৫৫ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্টরা বলছেন, দর্শকরা এই ছবিকে ‘রিজেক্ট’ করেছে।

সম্প্রতি মুক্তি পাওয়া কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’ একেবারে রমরমিয়ে চলছে। কিন্তু এমন সময়ে দর্শকমনে দাগ কাটতে ব্যর্থ হয়েছে অক্ষয়ের এই ছবিটি। টুইটবার্তায় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লেখেন, ‘সম্রাট পৃথ্বীরাজকে অস্বীকার করেছে দর্শক… একদিকে ভারী বাজেটের বোঝা, অন্যদিকে দুর্বল ছবি–ইন্ডাস্ট্রি স্তম্ভিত এই ফলাফলে।’

ছবিতে মধ্যযুগীয় রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। এই ছবির সঙ্গেই বলিউড সফর শুরু হয়েছে বিশ্ব সুন্দরী মানুষী চিল্লারের। ছবিতে রাজকুমারী সংযুক্তার ভূমিকায় রয়েছেন মানুষী। এ ছাড়াও সোনু সুদ, সঞ্জয় দত্ত, আশুতোষ রানার মতো অভিনেতারা রয়েছেন এই ছবিতে। কিন্তু দুর্বল চিত্রনাট্যের জেরে পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর এই ছবি দর্শকমনে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে।

সোনু সুদ অভিনীত চরিত্র চাঁদ বরদাইর লেখা ‘পৃথ্বীরাজ রাসো’ কবিতার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। তবে দিল্লির শেষ হিন্দু সম্রাট হিসেবে পৃথ্বীরাজের বীরগাথা হোক বা পৃথ্বীরাজের প্রেমিকসত্তা কোনোটাই পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেননি পরিচালক। একাধিক রাজ্যে করমুক্ত হওয়া সত্ত্বেও এই ছবির কালেকশন বাড়েনি। সব মিলিয়ে হতাশাজনক রেজাল্ট এই ছবির।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন