বিনোদন ডেস্ক :
তৃতীয় সিক্যুয়েল আসবে ৪টি হিন্দি ছবির। দক্ষিণে মার্ভেল-এর ধাঁচে ‘কেজিএফ-৩’ তৈরির ঘোষণার পর বড় আকারে ফ্র্যাঞ্চাইজি গড়ে তুলতে চাইছেন বলিউডের প্রযোজকরাও–বিষয়টি এখন আর গোপন নেই।
ফিরে ফিরে আসুক মঞ্জুলিকার ভূত কিংবা কবীরের মতো জেদি ডাক্তারের চরিত্র, এমনটাই চান প্রযোজকরা। ‘ভুল ভুলাইয়া’ এবং ‘কবীর সিংহ’র মতো ছবি এতই জনপ্রিয় হয়েছে যে, প্রযোজকদের ইচ্ছে এগুলোর সিক্যুয়েল বানানো হোক।
ইতোমধ্যে চলে এসেছে ভুল ভুলাইয়া ছবির দ্বিতীয় সিক্যুয়েল। আরও এসেছে কেজিএফ আর আশিকী ছবির দ্বিতীয় সিক্যুয়েল। সিক্যুয়েল তৈরির তালিকায় এসেছে এই দুটি ছবির নামও।
‘ভুল ভুলাইয়া-২’ থেকে এখন পর্যন্ত বক্স অফিসের আয় ১০০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। তাই পরবর্তী পরিকল্পনা করেছেন প্রযোজক ভূষণ কুমার ও মুরাদ খেতানি। খুব শিগগিরই তৈরি হবে ভুল ভুলাইয়ার তৃতীয় সিক্যুয়েল।
একটি সাক্ষাৎকারে ভূষণ কুমার জানান, শহীদ কাপুর অভিনীত ‘কবীর সিংহ’র দ্বিতীয় পর্ব নিয়েও ভাবনাচিন্তা করছেন। পাশ থেকে মুরাদ খেতানি বলেন, ‘আশিকি-৩’ হবে তার আগে। তা ছাড়া, দক্ষিণে মার্ভেল-এর ধাঁচে ‘কেজিএফ-৩’ তৈরির ঘোষণার পর বড় আকারে ফ্র্যাঞ্চাইজি গড়ে তুলতে চাইছেন বলিউডের প্রযোজকরাও–বিষয়টি এখন আর গোপন নেই।
১৯৯৩ সালে মালয়ালম চলচ্চিত্র ‘মঞ্চিত্রথাঝু’র পুনর্নির্মাণ ঘটেছিল ২০০৭-এ নির্মিত ‘ভুল ভুলাইয়া’ ছবিতে। আনিস বাজমি পরিচালিত সেই ছবির দ্বিতীয় সিক্যুয়েল কয়েক দিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানি ও ট্যাবুও বেশ দুর্দান্ত অভিনয় করেছেন। চেনা গল্পেই নতুন স্বাদ এনে দিয়েছে ছবির চিত্রনাট্য।
অন্যদিকে, ‘কবীর সিং’ও তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’র রিমেক। সন্দীপ রেড্ডির পরিচালিত সেই ছবিও সফলভাবে বক্স অফিস কাঁপিয়েছিল। নতুন ‘কবীর সিংহ’ এলে কীভাবে মন কাড়বে দর্শকের, বক্স অফিসেই-বা কতটা শোরগোল পড়বে–তা দেখতেই চলবে নিরীক্ষা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
