হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট কৃষি বিভাগের বালাইনাশক বিক্রির দোকানে অভিযান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটের বিভিন্ন হাট-বাজারের কৃষি পণ্যের দোকান সহ সার কাটনাশক ঘরে অভিযান পরিচালনা করেন। এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি কর্মবর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাতের নেতৃত্বে রোববার দুপুরে মানসা বাজার ও গাবখালী বাজার সহ বিভিন্ন হাট-বাচারে এই অভিযান পরিচালনা করেন।

এসময় গাবখালী বাজারের ৩টি খুচরা সার ও বালাইনাশক বিক্রেতার দোকানে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত মূল্যে ক্যাশমেমোর মাধ‍্যমে রাসায়নিক সার বিক্রয়ের জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া অভিযানে মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমান বালাইনাশক জব্দ করা হয়।

পরে ৩০/৩৫ জন কৃষকের উপস্থিতিতে জব্দকৃত বালাইনাশক ধ্বংস করে মাটি খুড়ে গর্ত করে পুতে রাখা হয়। অভিযানকালে এসব কৃষি পণ্যের দোকনদাররা চাষীর নিকট সঠিকভাবে সার বিক্রি করে কিনা তা বিক্রয় রেজিষ্টারের মোবাইল ফোন নং অনুযায়ী মোবাইল ফোনে যাচাইও করা হয়।

এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন সেন সহ বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন