ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কৃষকের উন্নয়নে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এর অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানে ফুল বাগান স্থাপন, ভেষজ বাগান স্থাপন, ফেরোমন ফাঁদ, সবজির ব্যাগিং (বেগুন), স্থায়ী আলোক ফাঁদ স্থাপন, ড্রাগন বাগান স্থাপন প্রকল্পের উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পুস্পেন কুমার শিকদার, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার, উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন প্রমূখ।
