হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট কলেজে শেখ আব্দুস সালামের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট কাজি আজহার আলি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী শেখ আব্দুস সালামের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন দাড়িয়া।

মরহুম শেখ আব্দুস সালামের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন পরিচালনা পরিষদের সদস্য শেখ আব্দুর রাজ্জাক, শেখ ছিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক তপন কান্তি দাস, হাবিবা কুমকুম, প্রণব কুমার ঘোষ, প্রসেন কুমার বিশ্বাস, প্রভাষক বিকাশ চন্দ্র মজুমদার প্রমূখ।

এ সময় কলেজের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁর সন্তানদের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং তার কন্যাকে বিনামূল্যে এ প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় শেখ আব্দুস সালামের দরিদ্র পরিবারকে কলেজ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করার জন্য শিক্ষকদের পক্ষ থেকে কলেজ পরিচালনা পর্ষদের কাছে আহব্বান জানানো হয়।

উল্লেখ্য, শেখ আব্দুস সালাম গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন