হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীত অতিথি ছিলেন খুবির ট্রেজারার অমিত রায় চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. শাহ মো. মহিবুল্লাহ। এতে স্বাগত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ বটু গোপাল দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরসাধারন সম্পাদক প্রধান শিক্ষক মল্লিক আ. সাত্তার।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন