হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ৮ কেজি গাজাসহ দুই মাদককারবারীকে আটক করেছে র‌্যাব-৬

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে র‌্যাবর মাদক বিরোধী অভিযানে দুই মাদককারবারীকে আটক করে। এসময় আটককৃতদের নিকট থেকে ৮ কেজি একশত গ্রাম গাজা উদ্ধার করেছে।

জানা গেছে, খুলনা র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফকিরহাট থানাধীন শুকদারা গ্রামের জনৈক কামাল এর বসত বাড়ির উত্তর পাশে কতিপয় ব্যক্তিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

এররুপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক উক্ত র‌্যাবের চৌকশ দলটি গত ২৮ জানুয়ারী রাতে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে।

এসময় তাদের নিকট থেকে কেজি একশত গ্রাম গাজা উদ্দঅর করে। আটককৃতরা হলো বাগেরহাটের মোংলার দিগরাজ গ্রামের মো: সাহেব আলী গাজীর ছেলে মোঃ সেলিম গাজী (৩৫) ও যশোরের বেনাপোলের নারায়নপুর গ্রামের মৃত আইয়ুব আলী মন্ডলের পুত্র আঃ সবুর (৩৫)। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন