হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে হাসপাতালে ডায়রিয়া, জ্বর, শর্দি-কাশি রোগীর ভিড় বেড়েছে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে তীব্র তাপদাহের কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর পাশাপাশি বেড়েছে জ্বর, শর্দি-কাশি রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে অসংখ্য রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে ডায়রিয়াসহ গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে। ৫০শয্যা এই হাসপাতালে বিভিন্ন রোগে ৫০জনের বেশী রোগী ভর্তি রয়েছে। এসব রোগীদের সেবা দিতে ডাক্তার ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। আউটডরে প্রতিদিনই প্রায় দুইশত রোগী চিকিৎসা নিতে আসেন।

রোববার (১৭জুলাই) দুপুরে সরজমিনে দেখা গেছে, এদিন ২০জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই ৫/৬জন ডায়রিয়া রোগী ভর্তি হয়ে থাকে। এরমধ্যে শিশু রোগীর সংখ্যা বেশী। এরমধ্যে অনেকে ভর্তি হচ্ছেন জ্বর, সর্দি-কাশি নিয়ে।

আবাসিক মেডিকেল অফিসার ডা, শিশির বসু বলেন, প্রতিদিনই ডায়রিয়া, জ্বর, শর্দি-কাশি রোগীর সংখ্যা বৃদ্ধি পাছে। এরমধ্যে অনেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেকে আউটডোরে চিকিৎসককে দেখিয়ে বাড়ী চলে যাচ্ছেন। গত এক সপ্তাহে এখানে সহস্রাধিক রোগী চিকিৎসা নিতে এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ জানিয়েছেন, প্রচন্ড গরমে গরমের কারণে শরীর থেকে প্রচুর পরিমাণে সুপেয় পানি এবং লবণ বেরিয়ে যায়। হিটস্ট্রোকের আশঙ্কাও বেশি থাকে। এ সময়ে সুতি কাপড় পরার কথা বলেন। প্রখর রোদে বাইরে যেতে নিষেধ করেছেন। বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে। গরমে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। তাই পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের পাশাপাশি পচা-বাসি খাবার পরিহার করার কথা বলেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন