হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে শিক্ষার মান উন্নয়ন ব্যবস্থাপনা জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ক দিনব্যাপি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৮ জুন) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওয়ার্কশপ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী।

মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাহিদুর রহমান, খুলনা সরকারি মহিলা কলেজের প্রভাষক কানিজ লাইলা, শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ প্রমূখ।

এসময় বিভিন্ন কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসা সুপার ও এসএমসির সভাপতিগন উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন