হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ভ্যান চালকের বুকে বাঁশ ঢুকে নিহত হয়েছেন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের মূলঘর এলাকায় দাড়িয়ে থাকা বাঁশ বোঝায় একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে অপর ভ্যান চালক আ. রহিম হাওলাদার (৬০) নিহত হয়েছেন।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান জানান, সোমবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্যান চালক রহিম হাওলাদার ফকিরহাট থেকে ফলতিতা যাওয়ার রওয়া দেন। মূলঘর এলাকায় এসে পৌছালে ওই ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি বাঁশ বোঝায় ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে তার বুকের মাঝখানে বাঁশের আগা ঢুকে গুরুত্বর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত রহিম হাওলাদার মূলঘর গ্রামের কদম আলী হাওলাদারের পুত্র।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন