ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাসষ্ট্যান্ড এলাকার মোল্লা অটো ব্যাটারী ঘর নামক একটি ব্যাটারীর দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে।
চোরচক্র সাটারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ব্যাটারী, নগদ টাকা ও মালামাল সহ প্রায় ৫লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
দোকানের মালিক মোঃ নাইম উদ্দিন মোল্লা জানান, প্রতিদিনের ন্যায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে এসে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সাটারে লাগানো তালা ভেঙ্গে অজ্ঞাত চোরেরা নগদ টাকা ২২টি ব্যাটারী, ১টি আইপিএস মেশিন ও অটো ভ্যানের ৪টি ব্যাটারী সহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে গেছে।
s
