হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বিশ্ব প্রবীণ দিবস-২০২১ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মূলঘর নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে বৃহস্পতিবার সকাল ১০টায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে র‌্যালি শেষে বানিয়াখালী সৎসঙ্গ আশ্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ৬৭জন প্রবীণদের মাঝে ৫শত টাকা করে মোট ৩৩হাজার ৫শত টাকা প্রদান করা হয়।

সকল বয়সের জন্য, ডিজিটাল সমতাএই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী। এতে সভাপতিত্ব করেন আশুতোষ মজুমদার।

সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আব্দুল হান্নান এর পরিচালনায় এসময় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস, মহাদেব বিশ্বাস, নীহার রঞ্জন বাগচী, সাধনা মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা রেবেকুন্নাহার ইয়াসমিন সহ প্রবীণগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন