ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসাইউনিয়নের ৯নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা বুধবার বিকেল ৪টায় লালচন্দ্রপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। ইউপি সদস্য মো. আ: খালেক ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলী।
ইউপি সচিব মো.সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, মো. হাফিজুর রহমান, মো. রুস্তুম আলী, কৃষকলীগ নেতা মো. জিয়াউর রহমান প্রমূখ।
